প্রকল্পের পরিচিতি
শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দু দর্শন ও আধ্যাত্মিক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই Website-এর উদ্দেশ্য হলো গীতার পাঠকে ডিজিটাল মাধ্যমে সহজলভ্য করা।
এখানে অধ্যায় ও শ্লোক অনুযায়ী পাঠ, বাংলা অনুবাদ, শব্দার্থ, ব্যাখ্যা এবং প্রাসঙ্গিক তথ্যসূত্র পর্যায়ক্রমে সংযোজন করা হবে।
আমাদের লক্ষ্য
- ১৮টি অধ্যায় ও ৭০০টি শ্লোক পাঠের সুবিধা।
- প্রতিটি শ্লোকের জন্য আলাদা HTML পৃষ্ঠা।
- বাংলা ভাষায় পাঠ ও অধ্যয়নের পরিবেশ।
- নির্ভরযোগ্য সংস্করণ ও তথ্যসূত্র উল্লেখ।
- বিনামূল্যে এবং সহজে ব্যবহারযোগ্য Website।
- মোবাইল ও কম্পিউটারে সমানভাবে ব্যবহারযোগ্য ডিজাইন।
শাস্ত্রীয় নির্ভুলতার নীতি
শ্লোকের মূল পাঠ, শব্দার্থ, অনুবাদ এবং ভাষ্যকে পৃথকভাবে উপস্থাপন করা হবে। কোনো আধুনিক অনুবাদ বা ভাষ্যকে মূল সংস্কৃত শ্লোক হিসেবে দেখানো হবে না।
পাঠভেদ বা মতভেদ থাকলে সংশ্লিষ্ট সংস্করণ ও ভাষ্যকারের পরিচয় উল্লেখ করার নীতি অনুসরণ করা হবে।
বিনামূল্যে ব্যবহার
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো পাঠককে বিনামূল্যে গীতা অধ্যয়নের সুযোগ দেওয়া। Website ব্যবহারের জন্য কোনো বাধ্যতামূলক নিবন্ধন বা সদস্যপদ প্রয়োজন হবে না।